সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ২৮০ রানের জবাবে শান্তর দল গুটিয়ে গেছে ১৮০ রানে। ১০০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারীরা।
বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রান আসে নাইটওয়াচম্যান ব্যাটার তাইজুলের ব্যাটে। লিটন কুমার করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। আর তৃতীয় সর্বোচ্চ ২২ রান করেন পেসার খালেদ আহমেদ। নবম উইকেটে ৪০ রান যোগ করেন দুই পেসার শরিফুল ও খালেদ।
শ্রীলঙ্কার পক্ষে ১৫ ওভার তিন বলে দুই মেডেন ও ৪৮ রানে চার উইকেট তুলে নিয়েছেন পেসার বিশ্ব ফার্নান্দো। এছাড়া কুশল রাজিথা ও লাহিরু কুমরা তিনটি করে উইকেট পেয়েছেন।
সব মিলিয়ে সিলেটে নিজেদের প্রথম পুরো তিন সেশনও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল। অথচ বোলারদের কল্যাণে শুরুটা দারুণ হয়েছিলো। কিন্তু ৫৭ রানে শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নেয়ার পরও বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাড়ান দুই ব্যাটার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
মূলত এই দুই ব্যাটারের প্রতিরোধই বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করে সফরকারীদের। সেঞ্চুরি করে উভয় ব্যাটার আউট হওয়ার পর ২৮০ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস।
কিন্ত প্রথম দিনেই ব্যাকফুটে চলে যেতে হয় তিন ব্যাটার জাকির, শান্ত ও মমিনুলের আউটের মধ্য দিয়ে। পরিস্থিতি সামাল দিতে নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামেন তাইজুল ইসলাম। সেই তাইজুলই ব্যাট হাতে খেলেন ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














