লজ্জার হারের কারণ জানালেন শান্ত (ভিডিওসহ)

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ ঠিকই জিতেছে বাংলাদেশ। তবে সফরকারী লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ৩২৮ রানে বাংলাদেশের হার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২৮০ রানের জবাবে মাত্র ১৮৮ রানে অলআউট স্বাগতিকরা। এরপর প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তারা ৪১৮ রান তোলে।

ফলে ৫১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৮২ রানে অলআউট। লঙ্কানদের বিপক্ষে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ও কামিন্দু দুর্দান্ত ব্যাটিং করেছে। ফলে এই টেস্টে কৃতিত্ব তাদেরই। ‘

একই সঙ্গে দলের বোলাদেরও প্রশংসা করেন শান্ত বলেন,‘সত্যি বলতে আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তার জন্য গর্বিত। উইকেট ভালো ছিল। তবে দুই ইনিংসে আমরা শুরুতেই চাপে পড়েছি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’

এছাড়া শান্ত বলেন, টেস্টের উন্নতির জন্য অনেক কাজ করতে হবে। মুমিনুল অসাধারণ ইনিংস খেলেছেন, নিজের অভিজ্ঞতাও দেখিয়েছেন। তিনি ধারাবাহিকতা ধরে রাখবেন। দ্বিতীয় ইনিংসে মুমিনুল অপরাজিত থেকেছেন ৮৭ রানে।

Exit mobile version