শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান। মুমিনুল ২ ও সাকিব আল হাসান ৬ রান নিয়ে অপরাজিত আছেন।
এক উইকেটে ৫৫ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জাকির ২৮ ও তাইজুল শূন্য রানে অপরাজিত থেকে দারুণ শুরু করেছিলেন। কিন্তু দলীয় ৯৬ রানের পর মাত্র ১০ মিনিটে ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। হাফসেঞ্চুরির পর জাকির বিদায় নেন ৫৪ রানে।
এরপর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নেমে এক রানেই আউট। ১০ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তাইজুল ইসলাম ২২ রান করে বিদায় নেন। এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রানে থামে সফরকারী শ্রীলঙ্কা।
