শামার-আলজারির দাপটের পরেও এগিয়ে অস্ট্রেলিয়া

সাবিনা পার্কে গোলাপি বলের টেস্টে দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে লড়াই। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে বসেছে। তবে ক্যামেরন গ্রিনের অনবদ্য ৪২ রানে লিড দাঁড়িয়েছে ১৮১ রানে। তৃতীয় দিনে লড়াইয়ের মঞ্চ এখন প্রস্তুত।

প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিপক্ষে বড় চাপেই পড়েছে সফরকারীরা। গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় আবারও ব্যাটিং দুর্বিষহ হয়ে ওঠে।

শামার-আলজারির আগুন ঝরানো বোলিং স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ও আলজারি জোসেফ দুর্দান্ত পারফর্ম করেন। শামার তুলে নেন দুই ওপেনার স্যাম কন্সটাস (০) ও উসমান খাজার (১৪)-এর উইকেট। আলজারি জোসেফ তুলে নেন মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট—স্টিভ স্মিথ (৫), বো ওয়েবস্টার (১৩) এবং অ্যালেক্স ক্যারি (০)।

“আজ রাতে আমরা সাত উইকেটের আশা করেছিলাম, পেয়েছি ছয়টি—সেটাই গ্রহণযোগ্য, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিংয়ের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যই আমাদের প্রেরণা।” ” বলেন শামার জোসেফ।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজন। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায়। ৮২-৩ থেকে শেষ সাত উইকেট হারায় মাত্র ৬১ রানে। স্কট বোল্যান্ড ৩৪ রানে তিনটি উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। কামিন্স ও হ্যাজলউড নেন দুটি করে উইকেট। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ফেললেও ক্যারিবীয় ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। বাজে শট ও দৌড়াতে গিয়ে রান আউটের মতো ভুলে দ্রুত ভেঙে পড়ে ইনিংস।

বার্বাডোসে ও গ্রেনাডায় প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে শেষ টেস্টে শামার ও আলজারির দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ এখনও ওপেন। তবে ক্যামেরন গ্রিন ও কামিন্সের ব্যাটে অস্ট্রেলিয়া যদি লিড বাড়াতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য তাড়া কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিস কে হোহাইট ওয়াশ করার সুযোগ রয়ে গেছে অজিদের। অপর দিকে স্বাগতিকদের রয়েছে শেষ টেস্ট জিতে হোয়াইট ওয়াশ এড়ানোর সুযোগ।

Exit mobile version