অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি কিনা জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের ক্রিকেট ফ্যান!
নতুন দায়িত্ব পেয়েই গত ১৯ আগস্ট দুপুরে প্রথমবারের মতো হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে গিয়েছিলেন। ঐদিন সবার আগে বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনও। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে।
তবে অক্টোবরে ক্রিকেটে ফিরছেন তিনি। যুক্তরাষ্ট্রে জাতীয় লিগ ক্রিকেটে দেখা যাবে দেশসেরা ওপেনারকে।
আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বলের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। তামিম নিজেই সামাজিকমাধ্যম এক্স-এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সঙ্গে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের মঙ্ড়ে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।’
