চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা রিয়াল মাদ্রিদের ঘরেই যাচ্ছে! প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে গ্যালাকটিকোরা যেন রকেট গতিতে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে কার্লো অ্যানচেলত্তির ছেলেরা।
ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছেন। অন্য দুই গোল করেছেন দানি কারভাহাল ও ব্রাহিম দিয়াজ। ওসাসুনার হয়ে ব্যবধান কমিয়েছেন আন্তে বুদিমির ও ইকের মুনোজ।
এ জয়ের ফলে লিগে টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকলো শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মৌসুমের শুরুতে চমক দেখানো জিরোনা। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই ভিনিসিয়াস জুনিয়র প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের বয়স মাত্র ৪ মিনিট। কিন্তু এ গোলের উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর আন্তে বুদিমির খেলায় সমতা ফিরিয়ে আনেন। ১৮ মিনিটে দানি কারভাজাল গোল করে রিয়ালকে আবার এগিয়ে নেন। এই তিন গোলেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে এগিয়ে নেন। তিন মিনিট পর ভিনিসিয়াস আবার গোল করেন। ইনজুরি সময়ে ইকের মুনোজ ব্যবধান কমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















