শেষ দিনের রোমাঞ্চ; ম্যানসিটির ইতিহাস নাকি আর্সেনালের প্রত্যাবর্তন?

ইউরোপের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট প্রিমিয়ার লিগের ইতিহাসে শেষ দিনে শিরোপার মীমাংসা হয়েছে মাত্র ৯ বার। যেখানে প্রতিবারই ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে শীর্ষে থেকে শেষ দিনে আসা দলটিই। এবার আরো একবার এমন এক মৌসুমের শেষটা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

কার হাতে উঠবে শিরোপা? ম্যানচেস্টার সিটি না আর্সেনাল? এই প্রশ্নের উত্তর জানতেই আজ ইতিহাদ ও এমিরেটসে চোখ রাখবে ফুটবল দুনিয়া।

কাজটা অবশ্য একেবারেই সহজ পেপ গার্দিওলার শিষ্যদের জন্য। নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই চতুর্থ লিগ শিরোপা অর্জনের আনন্দে মাতবে তাঁরা।

অন্যদিকে আর্সেনালকে এভারটনের বিপক্ষে জিততে হবেই আর সেই সাথে অপেক্ষা করতে হবে সিটির পয়েন্ট হারানোর। আর তা হলে ২০০৪ সালের পর প্রথমবার লিগ শিরোপা ঘরে তুলবে গানার্সরা।

Exit mobile version