সময়টা যেন ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতরা কারণে সাম্প্রতিক সময়ে হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও বাজে হার!
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। কেবল তাই নয়, তিন ওয়ানডের কোনোটাতেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তার পাশাপাশি পুরো সিরিজে ভালো কোনো জুটিও করতে পারেনি কেউ।
যা সিরিজ হারের কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
থেমেছে ১৮৫ রানে। ম্যাচ হারে ৯৯ রানের বড় ব্যবধানে। সিরিজ হারের পর দলের ব্যর্থতা নিয়ে অধিনায় মিরাজ বলেন, ৫০ ওভার ব্যাট করতে না পারা অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি যে প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত। এটা নিয়ে কথা বলেছি আমরা। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি।
এছাড়া তিনি বলেন,‘এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে অনেক খেলা আছে। যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। আমি চেষ্টা করব কোথায় উন্নতি করা দরকার, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব কোচের সঙ্গে কথা বলে।’
সতীর্থদের নিয়ে মিরাজ বলেন, দুই পার্টনারের স্ট্রাইক রোটেট করে কীভাবে লো রিস্ক খেলা যায়। হাই রিস্ক খেললে আউট হওয়ার চান্স থাকবে। এই জায়গাতে আমাদের কাজ করা দরকার।’শেষ ম্যাচে ২৮৬ রানের লক্ষ্যটা বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্নে, না উইকেটটা একটু ভালো ছিল। সত্যি বলতে ওদের দুই ব্যাটার খুবই ভালো ব্যাট করেছে।
এছাড়া মিরাজ বলেন, আমরা তাদের সেরকম চাপে রাখতে পারিনি। বিশেষ করে কুশল মেন্ডিস যেভাবে ব্যাট করেছে। আমার মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে হয়তো একটু চাপে পড়ে গিয়েছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















