সাদমান-জয়ের জোড়া ফিফটিতে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সাদমান-জয়ের জোড়া ফিফটিতে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিলেট টেস্টে সাদমান-জয়ের জোড়া ফিফটিতে দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশ। দ্বিতীয় দিনে আইয়ারল্যান্ডকে ২৮৬ রানে থামিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংরাদেশ। সকালে খেলতে নেমে মাত্র ১৫ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।

নিজেদের ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। যাতে ভর করে বাংলাদেশের দলীয় রানও একশ পেরিয়েছে।

সাদমান সপ্তম টেস্ট ফিফটি পেয়েছেন ৪৯ বলে। বাঁ-হাতি এই ওপেনার ইনিংস সাজিয়েছেন ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। এ ছাড়া ৭২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন জয়। যা টেস্টে তার পঞ্চম হাফসেঞ্চুরি।

এরপর মাহমুদুল হাসান জয় ৭২ বলে সাত চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেন। টেস্টে এটি তার পঞ্চম ফিফটি।

সিলেটে টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। এদিন সকালে স্রেফ ১৫ মিনিট টিকতে পেরেছে। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের গুটিয়ে দিয়েছে ২৮৬ রানে।

Exit mobile version