সামান্য ব্যাটিং-বোলিংয়ের জের ধরে খুন হলো যুবক!

ছবি: কালেক্টেড

গ্রামাঞ্চলে ক্রিকেট খেলাকে ঘিরে কথাকাটাকাটি প্রায়ই ঘটে। তবে পাকিস্তানের পাঞ্জাবে এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যা অবিশ্বাস্য মনে হতে পারে। বোলিং করতে না দেওয়ায় সতীর্থের গুলিতে নিহত হয়েছেন এক ক্রিকেট দলের অধিনায়ক।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে একটি প্রীতি ম্যাচে বোলিংয়ের সুযোগ না পাওয়ায় অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে উত্তেজিত বিতর্কে জড়িয়ে পড়েন দলের এক বোলার। পরিস্থিতি চরমে উঠলে ক্ষিপ্ত হয়ে তিনি ইকবালকে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অধিনায়কের।

শুধু ইকবালকেই নয়, গুলি করা হয় তার ভাই ও চাচাকেও। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (২৫ আগস্ট) মারা যান ইকবালের ভাই। বর্তমানে তার চাচা চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এই ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ। হঠাৎ প্রাণ হারানো দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকা জুড়ে, পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Exit mobile version