গত ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে মাঠে ফুটবলের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের নিয়ম লঙ্ঘনের ঘটনা।
সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হতে দেরি হয়েছিল অন্তত ২ মিনিট। ম্যাচ চলাকালীন বাফুফের প্রতিনিধিদের কারণে এই বিলম্ব ঘটে, যার ফলে শাস্তি পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি বাফুফেকে ১৫০০ মার্কিন ডলার অর্থদণ্ডে দণ্ডিত করেছে। এখন বাফুফে কে গুনতে হবে এই জরিমানার টাকা।
এএফসির ডিসিপ্লিনারি কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় চলতি মাসের ১৭ তারিখ। সেই বৈঠকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য বাফুফেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, যদি আবার এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে বাংলাদেশ। জরিমানার অর্থ পরিশোধের জন্য বাফুফেকে আগামী ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুধু বাংলাদেশ নয়—এএফসির এই বৈঠকে নিয়মভঙ্গের দায়ে মিয়ানমার, পাকিস্তান এবং কিরগিজস্তানের ফুটবল সংস্থাকেও জরিমানা করা হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















