শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচেও আগের দুই টি-টোয়েন্টির একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে লঙ্কান একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া মাথিশা পাথিরানার জায়গায় এসেছেন পেসার নুয়ান থুসারা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন পেসার দিলশান মাদুশঙ্কা। ব্যাট হাতে খারাপ ফর্মে থাকা আভিস্কা ফার্নান্দোর জায়গায় একাদশে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ :
ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।
