সিলেটে দিনের প্রথম ওভারেই হাসানের আঘাত

সিলেটে দিনের প্রথম ওভারেই হাসানের আঘাত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শুরুতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব‍্যাট করতে নামা আয়ারল‍্যান্ডের শুরুটা ভালো করতে দেয়নি বাংলাদেশ। ম‍্যাচের প্রথম ওভারেই ফিরলন অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নি।

পেসার হাসান মাহমুদের প্রথম তিন বল ডট খেলেন বালবার্নি। চতুর্থ বল ছিল অফ স্টাম্পের একটু বাইরে। পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন ব‍্যাটসম‍্যান। কিন্তু সুইং করে ব‍্যাটের কানা এড়িয়ে ছোবল দেয় প‍্যাডে। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

পল স্টার্লিংয়ের সঙ্গে কথা বলে রিভিউ নেন বালবার্নি। বলে ব‍্যাট স্পর্শ না করলেও আল্ট্রএজে বড় স্পাইক দেখা যায়। সেটাকে পাত্তা দেননি তৃতীয় আম্পায়ার। ইম্প‍্যাক্ট ছিল আম্পায়ার্স কল। তাতে বালবার্নি ফিরে গেলেও টিকে থাকে আইরিশদের রিভিউ।

একই ওভারের শেষ বলে এলবিডব্লিউর জোরাল আবেদ থেকে বেঁচে যান অভিষিক্ত ক‍্যাড কারমাইকেল। ১ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ১ উইকেটে শূন‍্য।

এর আগে সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন  আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। মঙ্গলবার খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং।

Exit mobile version