সিলেট টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের

সিলেটে টেস্ট প্রথম দিন

সিলেট টেস্টের প্রথম দিন আইয়ারল্যান্ডের

সিলেট টেস্টের প্রথম দিন

সিলেট টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের । বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে সফরকারী আইরিশরা। প্রথম দিনের খেলা শেষে সংগ্রহ ৯০ ওভারে ৮ উইকেটে ২৭০ রান তুলেছে তারা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূণ্য রানে বিদায় নেন অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। তবে দুই বার ক্যাচ মিসে জীবন পেয়ে ৬০ রান করে বিদায় নেন আর এক ওপেনার পল স্টার্লিং।

এছাড়া দলের পক্ষে ক্যাড কারামাইকেল ৫৯ রান করে মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন। বাকিদের মধ্যে কার্টিস ক্যাম্ফার ৪৪ ও লরকান টাকার ৪১ রান করে আউট হন। শেষ বিকেলে জর্ডান নিল ৩০ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ৫ রান করে বিদায় নেন। দিনের খেলা শেষে ব্যারি ম্যাকর্থি ২১ রান করে অপরাজিত আছেন।

বল হাতে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ২৩ ওভারে ৫০ রান দিয়ে নেন তিনটি উইকেট। অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ ২০ ওভারে ৪৭ রানে দুটি। এছাড়া হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।

Exit mobile version