সিলেট টেস্টের সর্বশেষ খবর : ২১৮ রানে ৬ উইকেট হারাল আয়ারল্যান্ড

২১৮ রানে ৬ উইকেট হারাল আয়ারল্যান্ড

সিলেট টেস্টের সর্বশেষ খবর – প্রথম দিনে ব্যাট করছে আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭.৪ ওভারে ৬ উইকেটে সফরকারীদের সংগ্রহ ২১৮ রান। সবশেষ লোরকান টাকারকে স্টাম্পিং করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দেন হাসান মুরাদ।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূণ্য রানে বিদায় নেন অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। তবে দুই বার ক্যাচ মিসে জীবন পেয়ে ৬০ রান করে বিদায় নেন আর এক ওপেনার পল স্টার্লিং। এছাড়া দলের পক্ষে ক্যাড কারামাইকেল ৫৯ রান করে মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

বাকিদের মধ্যে কার্টিস ক্যাম্ফার ৪৪ ও লরকান টাকার ৪১ রান করে আউট হন। তবে অ্যান্ডি ম্যাকব্রাইন ৫ ও জর্ডান নিল ৩ রান করে ক্রিজে আছেন। বল হাতে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ও হাসান মুদার দুটি করে উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

Exit mobile version