শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারল বাংলাদেশ। সোমবার টেস্টের চতুর্থ দিনে ৩২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬৫ রানে হেরেছিল টাইগাররা। তৃতীয় দিনের খেলা শেষে ৫ উইকেটে ৪৭ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে স্বাগতিক বাংলাদেশ।
মুমিনুল ৭ ও তাইজুল ৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন তাইজুল। দলের বিপদে মিরাজকে সাথে নিয়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা চালিয়ে যান মুমিনুল হক। মিরাজ ৩৩ রানে বিদায় নিলে বাকিরা তেমন সঙ্গ দিতে পারেনি। ফলে বাংলাদেশ ১৮২ রানে গুটিয়ে যায়। মুমিনুল হক ৮৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে শ্রীলঙ্কার দেয়া ৫১১ রান পাহাড়ের লক্ষ্য নিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ওপেনার জাকির হোসেন ১৯ রান করে বিদায় নিলেও শুন্য রানে বিদায় নেন তিন ব্যাটার। দলকে হতাশ করেন মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন ও লিটন কুমার দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৬ রান।
এর আগে প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা যোগ করে ৪১৮ রান। সবমিলিয়ে বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দেয় সফলকারীরা। প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি করা ধনাঞ্জয়া ডি সিলভা-কামিন্দু মেন্ডিস দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করেন। দ্বিতীয় ইনিংসে ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ধনাঞ্জয়া। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২৮০ রানের জবাবে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















