সোহানের দুর্দান্ত সেঞ্চুরি,শফিকুল-রিপনের ৪ উইকেট

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আগের ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮০ রানে থমকে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু এবার সেই সুযোগ হাত ছাড়া করেননি। দলের বিপদের সময়ে ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞ ব্যাটসম্যান উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

এরপর শফিকুল ইসলাম ও রিপন মন্ডলের দারুণ বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে ১২১ রানে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

রোববার ফতুল্লায় খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে শেখ জামাল ৫০ ওভারে তোলে ২৫৬ রান। অধিনায়ক সোহান ছয় বাউন্ডারি ও চার ছক্কায় ৯৭ বলে ১০১ রান করেন অধিনায়ক সোহান। এছাড়া ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে আসে ১০০ বলে ৭৪ রান।

জবাবে ব্রাদার্স কোনো লড়াই জমাতে পারেনি। ধুঁকতে ধুঁকতে গুটিয়ে যায় তারা ১৩৫ রানে। ক্ষুরধার বোলিংয়ে ৯.২ ওভারে স্রেফ ১২ রানে ৪ উইকেট শিকার করেন শফিকুল ইসলাম।

শেখ জামালের এটি তিন ম্যাচে দ্বিতীয় জয়, ব্রাদার্স হারল তিনটিই। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নুরুল হাসান সোহান।

Exit mobile version