মিরপুরের স্পিন স্বর্গে টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে জ্বলে উঠেছে বাংলাদেশের দুই ওপেনার। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ২১ ওভারে বিনা উইকেটে ১৪৫ রান তুলেছে বাংলাদেশ।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের আশায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন তারা। এ প্রতিবেদন খেলা পর্যন্ত হাফসেঞ্চুরির পর দুজনেই অপরাজিত আছেন। সাইফ হাসান ৭৩ ও সৌম্য ৭৮ রানে অপরাজিত আছেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ঝড়ো শুরুর পর ওপেনার সৌম্য ৪৮ বলে পাঁচ ফিফটি ও দুই ছক্কায় ৫০ রান পূর্ণ করেন। এরপর সাইফ হাসান ৪৪ বলে চারটি করে চার ও ছক্কায় ফিফটি পূর্ণ করেন।
