স্বাগতিক আইভরি কোস্টের শুভ সূচনা

আফ্রিকান কাপ অব নেশনস

শুরু হয়েছে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ খ্যাত আফ্রিকা কাপ অব নেশনস। শনিবার উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে তারা গিনিকে ২-০ গোলে হারিয়েছে।

উদ্বোধনী ম্যাচটি প্রায় ৬০ হাজার দর্শক উপভোগ করেন। ম্যাচের শুরুতেই তাদের আনন্দে ভাসিয়ে দেন সেকো ফোপানা। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে জা ফিলিপে ক্রাসো করেন দ্বিতীয় গোল।

ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল স্বাগতিক দল। যদিও আইভরি কোস্টের একাধিক নিয়মিত খেলোয়াড় ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না। তারপরও অপেক্ষাকৃত দুর্বল দল গিনির বিপক্ষে ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। গিনি এ পর্যন্ত ১০ আসরে অংশ নিয়ে কোনো ম্যাচেই জয় পায়নি।

দুইবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট পরবর্তী ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে। একই দিন গিনি খেলবে ইকোয়াটোরিয়াল গিনির বিপক্ষে।

Exit mobile version