নেপালের ত্রিভূবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক নেপালের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮৮ রান করেন নেপালের ব্যাটাররা। নেপালের হয়ে রামেশ সর্বোচ্চ ৪১ রান করেছেন। এছাড়াও বিষ্ণু ১৩ রান ও সাগর ৮ রান করেন। বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন রাজন,মহিদুল এবং রবিন।
জবাবে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারেই বড় লক্ষ্যে পৌছায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে উজ্জল ৩৭, মোরশেদ ২৫ এবং সাজ্জাদ ২৩ রান করেছেন।
