ভারতের রাজস্থানে নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সিরোহী ও সীকর। আর সেই ম্যাচে ঘটেছে এক বিব্রতকর রেকর্ড! সীকরের বিপক্ষে সিরোহীর ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৪ রানে! এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
জয়পুরে প্রথমে ব্যাট করে সিরোহী। ব্যাটিংয়ে নেমে ৪ রান শেষ হয়ে যায় তাদের ইনিংস। এর মধ্যে ২ রান এসেছে অতিরিক্ত হিসাবে। দলের ১০ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। এক জন ২ রানে অপরাজিত থাকেন। জবাবে সীকর ১ বলে ৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। তাদের এক জন ব্যাটার ১ রান করেন। বাকি ৪ রান এসেছে ওয়াইড থেকে।
এমন হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠে দল নির্বাচন নিয়ে। কাদের এবং কী দেখে নির্বাচন করা হয়েছে! তা নিয়ে আলোচনা শুরু হয় আয়োজকদের মধ্যেও। ক্ষুব্ধ কর্তারা ম্যাচের পরই সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, রাজস্থানের ৩৩টা জেলা দল নিয়ে হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















