১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর রাউন্ডটা মোটেও স্বস্তির ছিল না আর্সেনালের। প্রথম লেগে অ্যাওয়েতে ০-১ গোলে হেরেছিল আর্সেনাল। নিজেদের মাঠের খেলায় মঙ্গলবার একই ব্যবধানে জয় পায় তারা। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দারুণ অবস্থায় আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল টপকে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে গানাররা। প্রিমিয়ার লিগের সেই সাফল্য চ্যাম্পিয়ন্স লিগেও টেনে এনেেছে দলটি। মঙ্গলবার এফসি পোর্তোকে হারিয়ে তারা পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। উত্তেজনাপূর্ণ এম ম্যাচে পোর্তোকে হারিয়ে ১৪ বছর পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্সেনাল।

পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর রাউন্ডটা মোটেও স্বস্তির ছিল না আর্সেনালের। প্রথম লেগে অ্যাওয়েতে ০-১ গোলে হেরেছিল আর্সেনাল। নিজেদের মাঠের খেলায় মঙ্গলবার একই ব্যবধানে জয় পায় তারা। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে আর্সেনাল।

নিজেদের দর্শকের সামনে আর্সেনালের খেলোয়াড়রা টাইব্রেকারে শতভাগ সাফল্যের প্রমাণ দেয়। চার শটের চারটিতেই তারা লক্ষ্যভেদ করে। অন্যদিকে পোর্তো নিজেদেরকে দুর্ভাগা মনে করতেই পারে। ওয়েন্ডেলের শট আর্সেনালের গোলরক্ষক ডেভিস রায়াকে ফাঁকি দিলেও জালের স্পর্শ পায়নি। তার আগেই পোস্টে লেগে ফিরে আসে। পোর্তোর চতুর্থ শট রায়া ফিরিয়ে দিলে আর্সেনালের খেলোয়াড়রা জয়ের আনন্দে মেতে উঠে।

আর্সেনাল সর্বশেষ ২০১০ সলে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। সেবারও শেষ ষোলোতে তারা এই পোর্তোকে হারিয়েছিল। ২০১৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের কোনো ম্যাচ টাইব্রেকারে নির্ধারিত হলো। সে সময় টাইব্রেকারে অংশ নিয়েছিল দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

Exit mobile version