১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিততে ১৬৬ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে সাকিবের ইনিংসের শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। তাতে ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৬৫ রান।  এদিন শুরুতে আথানাজে এবং কিংয়ের পর শেষ দিকে হোপ ও পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় ক্যারিবীয়রা।

এদিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন দুই ওপেনার আলিক অ্যাথানেজ ও ব্রেন্ডন কিং। নবম ওভারের দ্বিতীয় বলে অ্যাথানেজকে ফেরান রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৪ রান।

বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ২৭ বলে ৩৪ রান করা আলিক আথানজেকে বোল্ড করেছেন এই লেগি। আরেক ওপেনার ব্রেন্ডন কিংও একই পথে হেঁটেছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৬ বলে ৩৩ করেছেন তিনি। তাকে ফিরিয়েছেন তাসকিন। নতুন ব্যাটার রাদারফোর্ডকে পরের বলেই আউট করেছেন এই পেসার।

৮২ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ ইনিংসের বাকিটা সময় দাপট দেখিয়েছে। শাই হোপ ও রভম্যান পাওয়েলের ব্যাটে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় তারা। পাওয়েল অপরাজিত থেকেছেন ৪৪ রানে, আর হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৬ রান।

Exit mobile version