১ কোটি ১০ লাখে নাঈম শেখ অবিক্রিত মুশফিক-রিয়াদ

১ কোটি ১০ লাখে চিটাগাংয়ে নাঈম শেখ অবিক্রিত মুশফিক-রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলামে বড় চমক দেখালেন ওপেনার নাইম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগং। তবে বিস্ময়করভাবে নিলামে অবিক্রিত থেকেছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার নিলামের ঢাকার একটি হোটেলে রোববার বিকেল সাড়ে চারটার পরপর শুরু হয় বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা। নিলামে বি’ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ।

অন্যদিকে নিলামের শুরুতেই ডাকা হয় নাঈম শেখের নাম। এই ওপেনার আছেন ‘এ’ ক্যাটাগরিতে। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ টাকা। ১ কোটি ১০ লাখে তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। এছাড়া ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে।

Exit mobile version