চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরুর আগে থেকেই রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন উঠেছিল। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছিলেন। সে কারণেই কি না দুবাইয়ে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসর যাবেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এরপর ট্রফি জিতে রোহিত জানানএখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তিনি। তবে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা খানিক রহস্য নিয়েই বললেন ২০২৭ বিশ্বকাপে খেলা ঘিরে। জানালেন, এখনও ঠিক করেননি সেই বিশ্বকাপে খেলবেন কি না।
ভবিষ্যতে খুব বেশি তাকাতে চান না জানিয়ে রোহিতের মন্তব্য, ‘নিজের ক্রিকেটজীবনে বরাবর এক-একটা ধাপ নিয়ে এগোতে ভালবাসি। ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে চাই না। অতীতেও কখনও এই কাজ করিনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি। দলের সময়টা উপভোগ করতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি হবে। সেটাই আসল।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোহিত শার্মা। তার বিদায়ের গুঞ্জন তাই শেষ। তবে নতুন কৌতূহলের শুরুও এখান থেকে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি থাকবেন বা টিকবেন তিনি? ভারতীয় অধিনায়ক জানালেন, এখন অত দূরে তিনি তাকাচ্ছেন না। তবে দারুণ সুখি এই দল ছেড়ে যাওয়ার ভাবনাও আপাতত তার নেই। তবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে বিশ্বকাপ। ততদিনে তার বয়স পৌঁছে যাবে চল্লিশের কাছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











