৩৬ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

৩৬ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

বৈভব সূর্যবংশী , ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন ভারতের বৈভব সূর্যবংশী। এবার ৩৬ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী । কিছু দিন আগেই বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের এই নতুন প্রতিভা। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে পুরুষদের লিস্ট ‘এ’ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেছেন সূর্যবংশী।

২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে অভিষেকের পর এটি ছিল তার লিস্ট ‘এ’ক্যারিয়ারের মাত্র সপ্তম ম্যাচ। বুধবার (২৪ ডিসেম্বর) রাঁচিতে প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে সূর্যবংশী মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। সিনিয়র ক্রিকেটে (টি-টোয়েন্টি বাদে) এটি তার প্রথম শতক।

৩৬ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

এরপর মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন তিনি, যা পুরুষদের লিস্ট ‘এ’ক্রিকেটে দ্রুততম ১৫০ রান। তবে, অল্পের জন্য দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি সূর্যবংশী। শেষ পর্যন্ত তিনি ৮৪ বলে ১৯০ রান করে আউট হন, যেখানে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা।

লিস্ট ‘এ’ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিউজিল্যান্ডের চাদ বোয়েসের। ২০২৪ সালে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এ চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তিনি ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে আলোচনার জন্ম দেন। এর আগে যুব ওয়ানডেতে ১৫ ম্যাচে সূর্যবংশীর গড় ৫১.১৩। তাঁর নামের পাশে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি, সঙ্গে দুর্দান্ত ১৫৮.৭৯ স্ট্রাইক রেট।

এছাড়া আইপিএলের পর তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব পর্যায়ের ম্যাচগুলোতেও সেঞ্চুরি হাঁকান। বিশেষ করে ইংল্যান্ড সফর ছিল দারুণ সফল। সেখানে তিনি ৩৫৫ রান করেন ১৭৪.০১ স্ট্রাইক রেটে। সম্ভবত বিজয় হাজারে ট্রফির প্রথম কয়েকটি ম্যাচেই সূর্যবংশীকে পাওয়া যাবে। এরপর জানুয়ারি ১৫ থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেবেন ।

Exit mobile version