কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন ৯ ক্রীড়াবিদ

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন ৯ ক্রীড়াবিদ

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন ৯ ক্রীড়াবিদ, ছবি : সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সফল উদীয়মান ৯জন ক্রীড়াবিদকে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাতটি ভিন্ন ডিসিপ্লিনের এসব ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক এক লাখ টাকার চেক তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা সাবেক ও বর্তমান ৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। বাংলাদেশের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর নামে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যেখানে ক্রিকেটে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও উদীয়মান নারী ক্রিকেটার মারুফা আক্তার এবং ফুটবলে সাবেক তারকা আলফাজ আহমেদ ও নারী ফুটবলের বর্তমান তারকা ঋতুপর্না চাকমার হাতে উঠেছে এই সম্মাননা।

পুরষ্কার নিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ছবি : সংগৃহীত

যে ৯ জন ক্রীড়াবিদ পুরষ্কার পেয়েছেন

এ বছর ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় সফল ৯জন তারকা এই বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তারা হলেন— 

ফুটবল

সাবেক তারকা আলফাজ আহমেদ ও বর্তমান নারী ফুটবলের প্রাণভোমরা ঋতুপর্ণা চাকমা। 

ক্রিকেট: 

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও পেসার মারুফা আক্তার। 

হকি: যুব হকি দলের তারকা আমিরুল ইসলাম। 

আর্চারি: সাগর ইসলাম। 

ব্যাডমিন্টনআল আমিন জুমার। 

টেবিল টেনিসখই খই সাই মারমা। 

প্যারা অলিম্পিক: চৈতি রাণী।

আগামীতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানের ও বৃহৎ আকারে আয়োজন করার প্রত্যাশার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রথমবাবের মতো এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল, ছবি : সংগৃহীত

অনুভূতি জানালেন খই খই মারমা

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে টেবিল টেনিস তারকা খই খই সাই মারমা বলেন,‘যেকোনও সম্মাননা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এটি যেমন আনন্দের, তেমনি দেশের প্রতি দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। ২০২৩-২৫ সালের সাউথ এশিয়ান জুনিয়রে আমি প্রতিবার ব্রোঞ্জ পদক জিতেছি। ২০২৬ আমার শেষ আসর, সেখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশ ও ফেডারেশনের সুনাম বৃদ্ধি করতে চাই।’

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এবং তাদের অবদানকে সম্মান জানাতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা ও বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। 


Exit mobile version