নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদ হোসেনের বেশ চাহিদা বেড়েছে। তারই ধারাবাহিকতায় তিনি এবার দল পেলেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

সব ঠিক থাকলে প্রথমবারের মতো রিশাদ এই লিগে খেলবেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। দলটি রিশাদের পাশাপাশি অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি, ফলে রিশাদের মাধ্যমে সেই ইতিহাসের যাত্রা ঘটতে পারে! এর আগে এসএ টোয়েন্টি লিগের সর্বশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও খেলা হয়নি। ফলে সেখানে প্রতিনিধিত্ব ছিল না বাংলাদেশের।

রিশাদ পিএসএল, বিগ ব্যাশের পর এবার এসএ টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা নিতে পারেন। এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে আয়োজিত হতে পারে বিপিএলও। আফ্রিকান টুর্নামেন্টে খেললে এবারও রিশাদকে ছাড়াই অনুষ্ঠিত হবে বিপিএল। সর্বশেষ বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles