দোষী হলে ম্যানচেস্টার সিটির বড় শাস্তির ইঙ্গিত

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগের নিষ্পত্তি ঘিরে ইংলিশ ফুটবলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লাবটি বিপুলসংখ্যক অভিযোগে দোষী সাব্যস্ত হলে শুধু আর্থিক জরিমানা যথেষ্ট হবে না বলে মনে করেন ম্যানচেস্টার সিটির সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টাইন। তাঁর মতে, এমন পরিস্থিতিতে আরও কঠোর শাস্তির প্রয়োজন হতে পারে।

ইএসপিএনের এক সূত্রের দাবি, প্রিমিয়ার লিগের সঙ্গে আইনি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের অভিযোগের বড় অংশেই ক্লাবটি দোষী সাব্যস্ত হতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। ম্যানচেস্টার সিটিও দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেনি। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রক্রিয়াটি এখনো চলমান। প্রিমিয়ার লিগও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইএসপিএনের সঙ্গে যোগাযোগ করা হলে লিগ কর্তৃপক্ষ জানায়, এটি একটি ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়া।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা অভিযোগ গুলোর সময়কাল ২০০৯-১০ মৌসুম থেকে শুরু। ওই সময়ের পর থেকেই ক্লাবটি ইংলিশ ফুটবলে ব্যাপক সাফল্য পেয়েছে এবং একাধিক বড় শিরোপা জিতেছে। সম্ভাব্য সিদ্ধান্তের পর ম্যানচেস্টার সিটি আপিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দোষী হলে ম্যানচেস্টার সিটির বড় শাস্তির ইঙ্গিত

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান ছিলেন ডেভিড বার্নস্টাইন। নিজের দীর্ঘদিনের সমর্থনের কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, এত বছরের সাফল্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ক্লাবের সমর্থকদের জন্যও অত্যন্ত হতাশাজনক। বার্নস্টাইনের মতে, পুরো প্রক্রিয়াটি ইতিমধ্যেই অনেক দীর্ঘ হয়েছে। সম্ভাব্য আপিলও দ্রুত শেষ করা প্রয়োজন। তাঁর বক্তব্য, বছরের পর বছর এই আইনি প্রক্রিয়া চলতে থাকলে তা ক্লাবের জন্য যেমন সমস্যার, তেমনি ইংলিশ ফুটবলের জন্যও ক্ষতিকর হতে পারে।

শাস্তির ধরন সম্পর্কে সরাসরি কোনো নির্দিষ্ট প্রস্তাব দেননি সাবেক এই চেয়ারম্যান। তবে ১১৫টি অভিযোগেই আপিলের পর ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হলে শাস্তি গুরুতর হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, শুধু অর্থদণ্ড দিয়ে বিষয়টির সমাধান করা যথেষ্ট হবে না।

spot_imgspot_img
spot_img

Related Articles