ক্লাব ফুটবলে ফিরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল

পর্তুগাল জাতীয় দলকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ফিরেই করলেন গোল। সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল।

গত সপ্তাহে পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার পর শুক্রবারই প্রথম মাঠে নামেন রোনালদো। ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে তাকে একাদশে তো নয়ই, বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামাননি কোচ জর্জ হেসুস। পরবর্তী সময়ে রোনালদো অভিযোগ করেন, কোচ তার সঙ্গে কথা রাখেননি। সেই ঘটনা পর্তুগিজ ফুটবলে আলোচনা সমালোচনার মধ্যেই ক্লাবের হয়ে মাঠে ফিরে গোলের দেখা পেলেন তিনি।

রোনালদোর প্রতি আল নাসর সমর্থকদের ভালোবাসার কমিত ছিল না। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দেখা যায় এক বিশাল ব্যানার। সেখানে লেখা ছিল ‘গ্রেটনেস ইজ আর্নড’- মহত্ত্ব অর্জন করতে হয়। সঙ্গে ছিল রোনালদোর বিখ্যাত সাত নম্বর জার্সির প্রতীক। ম্যাচের সপ্তম মিনিটে তার নামে স্লোগান দেন সমর্থকরা।

ক্লাব ফুটবলে ফিরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল
গোলের পর সতীর্থের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো

সমর্থকদের সেই ভালোবাসার প্রতিদান দিতেও বেশি সময় নেননি রোনালদো। ২৩ মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। কিংসলে কোমানের দারুণ দৌড়ের পর নেওয়া শটটি আল দিরিয়াহর গোলরক্ষক ওয়ালিদ আলী ঠিকমতো নিয়ন্ত্রণ রতে পারেননি। ফিরতি বল পেয়ে সুযোগসন্ধানী ফিনিশিংয়ের জালে পাঠান রোনালদো।

এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পর্তুগালের আরেক আন্তর্জাতিক ফুটবলার সামু কস্তা। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে কোমানের গোল আর নাসরের জয় নিশ্চিত করে। ফলে ৩-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান পয়েন্টে পৌঁছে গেছে আল নাসর। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্য দলগুলোর ম্যাচের ওপর তাদের অবস্থান নির্ভর করে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গোল উদযাপনের ছবি দিয়ে রোনালদো লেখেন- ‘কাজ শেষ। এবার পরের ম্যাচের দিকে।’

ক্লাবের হয়ে গোল করলেও পুর্তগাল জাতীয় দলকে ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি।চলতি সপ্তাহের শুরুতে দেওয়া এক বিবৃতিতে রোনালদো জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি এখনও প্রস্তুত। ডাক পেলে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবেন।

spot_imgspot_img
spot_img

Related Articles