বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬
৪ জাতি বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬ এর ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনালে উঠে।

খেলায় প্রথম গোলের শুরুটা মালদ্বীপের মেয়েরা করলেও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়ে গোলের পর গোল করে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১৬ গোল করে যার বিপরীতে মালদ্বীপ করে ৫ গোল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথি দল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি গোল, তবে ২য় অর্ধে ভাল করলেও সমান তালে লড়তে পারেনি মালদ্বীপ যার কারণে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ৩৩ গোলের মধ্যে সানজেদা আক্তার একাই ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। অপরদিকে ৩য় স্থান নির্ধারনী ম্যাচে আগামীকাল বুধবার দুপুর ২টায় মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।
বাংলাদেশ বেতার ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির’ খেলা সরাসরি মাঠ থেকে সম্প্রচার করছে এফএম ১০৪ মেগাহার্যে এবং ওয়েব সাইট (বাংলাদেশ বেতার) ও বেতার মোবাইল অ্যাপে।


