আজ তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ, আগামীকাল ফাইনাল খেলা! বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ প্রথম বারের মত আয়োজিত ৪ জাতি এই টুর্নামেন্টে বেশ সাড়া ফেলেছে দেশের হ্যান্ডবল অঙ্গনে।
বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল গতকাল মালদ্বীপকে ৩৩-২০ গোলে পরাজিত করে ফাইনালে উঠলে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জায়গা পায় অতিথি দুই দল নেপাল ও মালদ্বীপ। গতকাল ভারতের কাছে ২৬-১১ গোলে পরাজিত হলে ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয় হিমালয়ের দেশটির। তাই আজ তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলবে নেপাল মালদ্বীপের বিপক্ষে, আগামীকাল হবে ফাইনাল।
গতকাল নেপাল যদি ভারতকে হারাতে পারতো তাহলে ফাইনালে যেতে বাংলাদেশের সাথে গোল পার্থক্য দেখা হত নেপালের, গোল পার্থক্যে যারা এগিয়ে থাকতো অর্থাৎ বাংলাদেশ এবং নেপাল কারা বেশী গোল করেছে সেটা দেখা হত, যাদের বেশী গোল তারাই ফাইনালে ভারতের সঙ্গী হতো। আবার যদি বাংলাদেশ মালদ্বীপের কাছে হেরে যেত তাহলে দু-দেশের জয় সমান হতো তখনও দুই দলের গোল পার্থক্যে যারা এগিয়ে থাকতো তারাই ফাইনালে উঠতো।

বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে নেপালকে আবার লিগের শেষ ম্যাচেও মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে আর ভারতের সাথে ৪৭-১৩ গোলে পরাজিত হয়েছে। অপরদিকে নেপাল ভারতের কাছে ২৬-১১ গোলে পরাজিত আর মালদ্বীপের সাথে ২৪-১৮ গোলে জয়লাভ করেছে। মালদ্বীপ ভারতের সাথে প্রথম ম্যাচে ৪০-৮ গোল পরাজিত হয়ে ৩টি ম্যাচে হেরে আজ তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে।
আজ বেলা ২টায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ এর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি মাঠ থেকে সম্প্রচার করবে এফএম ১০৪ মেগাহার্যে একই সাথে বেতার ওয়েবসাইট (বাংলাদেশ বেতার) এবং বেতার মোবাইল অ্যাপ থেকে। খেলার ধারাভাষ্য দিবেন জনপ্রিয় ধারাভাষ্যকার সামসুল ইসলাম এবং জামিলুর রহমান।




