রাফিনহার জোড়া গোলে বিধ্বস্ত অ্যাস্টন ভিলা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে লামিনে ইয়ামালের সপ্তম মিনিটের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রাফিনহা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। অন্যদিকে, উনাই এমেরির অ্যাস্টন ভিলার অপরাজিত যাত্রা থেমেছে।

এমেরির দুঃস্বপ্ন

ম্যাচটি এমেরির জন্য ছিল বিশেষ। ৫৫তম জন্মদিনে বার্সেলোনার মাঠে খেলতে নেমেছিলেন স্প্যানিশ কোচ। কিন্তু ক্যাম্প ন্যুতে তাঁর দুঃস্বপ্নের ইতিহাস আরও দীর্ঘ হয়েছে। বার্সেলোনার বিপক্ষে ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই হেরেছেন এমেরি। এর মধ্যে রয়েছে ২০১৭ সালের বিখ্যাত ‘রেমোন্তাদা’, যখন তাঁর পিএসজি প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থেকেও শেষ ষোলোর ফিরতি লেগে ৬-১ গোলে হেরে বিদায় নিয়েছিল।

শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। সপ্তম মিনিটে গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে ভুল পাস দেন অ্যাস্টন ভিলার জোয়াও গোমেস। সেই সুযোগ কাজে লাগিয়ে ১২ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ইয়ামাল।

সুযোগ পেয়েও ব্যর্থ ভিরা

প্রথমার্ধে সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েছিল অ্যাস্টন ভিলা। ম্যাটি ক্যাশের শট প্রতিহত হয় রক্ষণে। পরে জোয়াও গোমেসের প্রচেষ্টাও ঠেকিয়ে দেন বার্সেলোনার ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। নিকোলাস জ্যাকসন ও ইয়োহান মানজাম্বির আক্রমণ থেকেও গোল পায়নি সফরকারীরা। গোলরক্ষক হোয়ান গার্সিয়ার দৃঢ়তায় বিরতির আগে ব্যবধান বাড়াতে পারেনি ভিলা।

রাফিনহার জোড়া গোলে বিধ্বস্ত অ্যাস্টন ভিলা
ইয়ামাল ও রাফিনহার ব্যতিক্রম উদযাপন

দ্বিতীয়ার্ধে অবশ্য বার্সেলোনার আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৫২ মিনিটে ফেরমিন লোপেজের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে শট নেন রাফিনহা। তাঁর শট অ্যাস্টন ভিলার পাউ তোরেসের গোড়ালিতে লেগে জালে জড়ায়।

এরপর ৬৪ মিনিটে ক্যানসেলোর পাস থেকে ছয় গজ দূরত্বে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। চলতি মৌসুমে ১৩ ম্যাচে এটি তাঁর ১৯তম গোল। ইউরোপের শীর্ষ গোলদাতাদের তালিকায়ও শীর্ষস্থান ধরে রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এদিকে ইয়ামালও গড়েছেন নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার হয়েছেন তিনি। ম্যাচের শেষ দিকে তাঁর আরও দুটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

পরাজয়ে অ্যাস্টন ভিলার শতভাগ জয়ের ধারা থেমেছে। তবে লিগ পর্বে সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ থাকায় শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার আশা এখনো বেঁচে আছে তাদের।

spot_imgspot_img
spot_img

Related Articles