সমীকরণের ম্যাচে মালদ্বীপের জালে পাকিস্তানের ৩ গোল

সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৬

সাফের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হেরেছিল ৩-২ গোলে তাই টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প ছিলনা পাকিস্তানের সামনে এমন সমীকরণের ম্যাচে খেলার শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান তার ফল ও পেয়ে যান ৪ মিনিটের আক্রমন থেকে, পেনাল্টি এরিয়ার মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে মালদ্বীপের ডিফেন্ডার ফাউল করে বসলে রেফারি পেনাল্টি দিলে গোলের সূচনা করেন আব্দুল্লাহ। এর পর ৯ এবং ২৪ মিনিটে নাজিব উল্লাহ দুটি গোল করলে সমীকরণের ম্যাচের চিত্র নিজেদের পক্ষে নিয়ে প্রথমার্ধেই মালদ্বীপের জালে ৩ গোল দেয় পাকিস্তান।

পাকিস্তান পুরো ম্যাচেই নিয়ন্ত্রন নিয়ে ফুটবল খেলেছে

খেলার তখন ৯ মিনিট, বা-প্রান্ত দিয়ে আক্রমনে উঠে পাকিস্তান বক্সের বাইরে থেকে বা পায়ের ক্রস তুললে মাল্দ্বীপের ডিফেন্ডার বল ফিরিয়ে দিলে আবারো পাকিাস্তানের অ্যাটাকার বল পেয়ে ক্রস করেন দুরের পোস্টে নাজিব উল্লাহ পায়ের টোকা দিয়ে গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। খেলায় একক প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে পাকিস্তান মালদ্বীপ শুধু প্রতি আক্রমনে খেলতে থাকলে ২০ মিনিটে ইব্রাহিম পেনাল্টি এরিয়ার মধ্যে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বল দুরের পোস্টে প্লেস করলে পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের ২৪ মিনিটে প্রতি আক্রমন থেকে পাকিস্তানের নাজিব উল্লাহ নিজের ২য় গোল করলে মালদ্বীপ পুরোপুরি ব্যাকফুটে চলে যায় মালদ্বীপ শুধু প্রতি আক্রমন নির্ভর খেলতে থাকে খেলার বেশিরভাগ সময় পাকিস্তান মালদ্বীপের অর্ধেই বল আদান প্রদান করে খেলতে থাকলে আক্রমনের সুবিধা নিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। ৪১ মিনিটে মালদ্বীপ ডান প্রান্ত দিয়ে আক্রমনে উঠলে ইব্রাহিম প্রান্ত পরিবর্তন ডান পায়ের একটা ক্রস করলে দুরের পোস্ট দিয়ে ওভার হেড বল চলে যায় বাইরে এর ১ মিনিট পর বা প্রান্ত দিয়ে আরো একবার আক্রমনে উঠে দুরের  পোস্টে প্লেসিং শট করলে গোল এরিয়ার থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার মুহিব উল্লাহ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিট সময়ে উভয় দল মরিয়া হয়ে আক্রমন না গেলে ৩-০ গোলে এগিয়ে থেকে পাকিস্তান শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মালদ্বীপ আক্রমন থেকে গোল করলেও সহকারী রেফারী অফসাইডের কারণে গোল বাতিল করে দেয়। এরপর পাকিস্তান একবার পেনাল্টি এরিয়ার মধ্যে বেশ সময় ধরে বল আদান প্রদান করেও গোলে শট নিতে ব্যর্থ হয়। ডান প্রান্থ দিয়ে পাকিস্তানের আব্দুল্লাহ বারবার আক্রমনে উঠলেও মালদ্বীপের লেফট ব্যাক ইউসুফ বাধা পার হতে পারছিলনা। যার কারণে দ্বিতীয়ার্ধে আর প্রথমার্ধের পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যায়নি, বিশেষ করে হায়ান, নাজিব, হাসিব আর আব্দল্লাহ কেউই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের ৪ মিনিটেও উভয় দল ম্যাড় ম্যাড়ে খেলতে থাকলে দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ৩-০ গোলে মালদ্বীপকে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

বাংলাদেশ বেতার সাফ চ্যাম্পিয়নশীপের বাংলা ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করছে মধ্যম তরঙ্গ ৬৩০ কি:হা: এবং বেতার অ্যাপ ও ওয়েবসাইট www.betar.gov.bd থেকে।

spot_imgspot_img
spot_img

Related Articles