বিশ্বকাপে বাদ পড়াদের নিয়েই হতো ব্রাজিলের শক্তিশালী দল । চমক রেখেই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অবিশ্বাস্য হলেও সত্যি! বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়াদের নিয়েই তৈরি করা যেত ব্রাজিলের আরও একটি শক্তিশালী বিশ্বকাপ দল।
বিশ্বকাপ যেমন কারও স্বপ্ন হাতে ছোঁয়ার অনুভূতি দেয়, আবার কেউবা নিমজ্জিত হন হতাশার নৈরাজ্যে! চোটের কারণে বিশ্বকাপসহ পুরো এক বছরের ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েস। পরে ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফর্মে থাকা তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানও সেই দলে যোগ দেন। এরপর ব্রাজিলের ঘোষিত বিশ্বকাপ দলে বাদ পড়াদের তালিকায়ও রয়েছে চমক।
রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যেখানে বাদ পড়াদের মধ্যে বড় চমক জোয়াও পেদ্রো। এর আগে ফিফা উইন্ডোতে আনচেলত্তির পাঁচবার ঘোষিত ব্রাজিল দলে তিনবারই ছিল চেলসির এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের নাম। এমনকি পেদ্রো চলতি মৌসুমে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও (১৫ গোল ও ৫ অ্যাসিস্ট)।
মার্চের দল থেকে বাদ পড়লেন যারা
গত মার্চে অনুষ্ঠিত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে যেসব ফুটবলার ব্রাজিল দলে ছিলেন, কিন্তু এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি, তারা হলেন-গোলরক্ষক হুগো সুজা (করিন্থিয়ান্স) ও বেন্তো ম্যাথিউস (আল-নাসর), ফুলব্যাক কাইকি (ক্রুজেইরো), মিডফিল্ডার আন্দ্রে সান্তোস (চেলসি) ও গ্যাব্রিয়েল সারা (গালাতাসারেই), এবং ফরোয়ার্ড জোয়াও পেদ্রো (চেলসি)। এ ছাড়া জায়গা মেলেনি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরার। সে সময় অবশ্য নিয়মিত গলরক্ষক অ্যালিসন ও ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো’র ইনজুরির কারণে হুগো সুজা ও কাইকিকে দলে নেওয়া হয়েছিল।
আনচেলত্তির শুরুর দিককার স্কোয়াডেও চেলসির মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্লাবে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তার ক্লাব সতীর্থ পেদ্রোও বাদ পড়েছেন আনচেলত্তি তুলমূলক অন্যদের ওপর বেশি আস্থা রাখায়।
বাদ পড়াদের শিষ্যদের প্রতি দুঃখপ্রকাশ করে ব্রাজিল কোচ আনচেলত্তি বলছেন, ‘এই ২৬ জনকে বেছে নেওয়া খুবই কঠিন কাজ। কেন? কারণ এই দেশে (ফুটবলারদের) প্রতিযোগিতা অনেক, অনেক উচ্চ পর্যায়ে। আমি জানি আমাদের সঙ্গে এক বছর থাকা ফুটবলার আছেন, যারা এখন অসন্তুষ্ট। আমি দুঃখপ্রকাশ করছি এবং আমাদের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ দিতে চাই।
চোটে না পড়লে নিশ্চিতভাবে বিশ্বকাপের বিমানে থাকতে পারতেন এস্তেভাও (সর্ববামে), তার চেলসি সতীর্থ আন্দ্রে সান্তোস এবং জোয়াও পেরেইরাও ডাক পাননি। তবে ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ইনজুরির কারণে দলে পরিবর্তন আনা যাবে, তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ জনের তালিকায় থাকতে হবে।
এরপর কেবল গোল রক্ষকদের ক্ষেত্রে শারীরিক সমস্যার প্রমাণ সাপেক্ষে পরিবর্তনের সুযোগ থাকবে। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ফিফার কাছে ৫৫ সদস্যের তালিকা জমা দেওয়া হয়েছিল আগেই।
মারাকানায় বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে ব্রাজিল
ঘোষিত স্কোয়াড নিয়ে ২৭ মে থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে ব্রাজিল। এরপর দেশ ছাড়ার আগে ৩১ মে সেলেসাওরা ঐতিহাসিক মারাকানায় পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এটি হবে দেশের মাটিতে বিশ্বকাপের আগে তাদের বিদায়ী ম্যাচ। পরদিন দলটি যুক্তরাষ্ট্রে যাবে, যেখানে ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলের মিশন শুরু হবে ১৩ জুন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো। তাদের গ্রুপে বাকি দুই দল হাইতি ও স্কটল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














