বোলোনিয়াকে উড়িয়ে ইন্টারের আরও কাছে এসি মিলান

সেরি আ

ইন্টার মিলানের পিছু ছাড়ছে না এসি মিলান। একটু পেছনে থেকে শিরোপা লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে বোলোনিয়াকে হারিয়ে ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান অনেকটা কমিয়ে এনেছে এসি মিলান।

মঙ্গলবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে এসি মিলান ৩-০ গোলে জয় পেয়েছে। রুবেন লফটাস, ক্রিস্টোফার এনকুনকু ও অড্রিয়েন র্যাবিয়ট গোল করেন। প্রথমার্ধে দলটি ২-০ গোলে এগিয়ে ছিল। নিজেদের মাঠে খেলা হলেও এ ম্যাচে এসি মিলানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি। এসি মিলানের জন্য তারা কখনো আতঙ্ক হতে পারেনি। ফলে জয় নিয়ে তেমন কোনো দুঃশ্চিন্তায় ভুগতে হয়নি এসি মিলানকে।

বিশ মিনিটের সময় এসি মিলান প্রথম গোল পায়। রুবেন লফটাস করেন গোলটি। ৩৯ মিনিটে এক পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় এসি মিলান। আর বিরতির পরপরই জয় নিশ্চিত হয় এসি মিলানের।

এ জয়ের ফলে এসি মিলানের পয়েন্ট ২৩ ম্যাচ থেকে ৫০ হয়েছে। মাত্র ৫ পয়েন্টে এগিয়ে থেকে ইন্টার মিলান পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। সেরি আ’র শিরোপা লড়াই মূলত এই দুই দলের মধ্যে অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়েছে। তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৪৬। এক পয়েন্ট কম নিয়ে জুভেন্টাস রয়েছে চতুর্থ স্থানে।

Exit mobile version