এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি’র উদ্যোগে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে’র আয়োজনে আজ ২৩ মে ২০২৬ তারিখে দেশের পাচটি স্থানে উদযাপিত হয়েছে ‘ এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’ ও ‘ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’। দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল কার্যক্রম, প্রদর্শনী ম্যাচ এবং উৎসবমুখর নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে জেইন আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
দাগনভূঞা আয়োজন
একই দিনে ফেনীর দাগনভূঞায় আয়োজিত এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাদুল আলম, সাবেক ফুটবলার এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা। ঢাকার মিরপুর সিটি ক্লাবে অনুষ্ঠিত গ্রাসরুটস ফুটবল ডে আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।
অন্যদিকে কুড়িগ্রামে অনুষ্ঠিত এএফসি গ্রাসরুটস ফুটবল ডে আয়োজনে উপস্থিত ছিলেন কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান তাসভিরুল ইসলাম, বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার সামিদ কাসেম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।
ঠাকুরগাঁও আয়োজন
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সেক্রেটারি মোঃ পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা লীগ কমিটির সদস্য শরিফুল ইসলাম শরীফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আবুনুর চৌধুরী, ফুটবল কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আরাফাত আলী রনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিস্তার ও নতুন প্রজন্মকে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















