ব্রাজিল জাতীয় ফুটবল দল আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে বড় ধাক্কার মুখে পড়েছে। দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার চোটের কারণে স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও তার ইনজুরির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপ শুরুর আগে দুই ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা যাচাই করার সুযোগ পাচ্ছে ব্রাজিল। ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্স এর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই দুই ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যালিসনের অনুপস্থিতিতে ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সোসা। তার জন্য এটি বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। বিশেষ করে শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলার সুযোগ পাচ্ছেন হুগো। যেখানে শিরোপা নির্ধারণের জন্য তাকে পরীক্ষা দিতে হচ্ছে না।
ব্রাজিল কোচিং স্টাফের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের ডিফেন্সিভ স্থিতিশীলতা বজায় রাখা। কারণ আলিসন শুধু একজন গোলরক্ষকই নন, বরং ডিফেন্স সংগঠনের ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তার অনুপস্থিতি দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে।
সব মিলিয়ে, বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য এটি একটি সতর্কবার্তা। খেলোয়াড়দের ফিটনেস ব্যবস্থাপনা এবং ‘স্কোয়াড ডেপথ’ কতটা গুরুত্বপূর্ণ আলিসনের এই ইনজুরি আবারও তা মনে কঠোরভাবে করিয়ে দিচ্ছে।
৫০ ম্যাচ মিস
অবশ্য, চলতি মৌসুমে অ্যালিসন বেকার-এর জন্য ইনজুরি নতুন কিছু নয়। ইংলিশ ক্লাব লিভারপুল এফসি’র এই নির্ভরযোগ্য গোলরক্ষক একাধিকবার ফিটনেস সমস্যায় পড়েছেন। সর্বশেষ গত ১০ মার্চ, পেশির সমস্যার কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসারে এসকে’র বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি। সেই ম্যাচে লিভারপুল ১-০ গোলে হেরে যায়। তবে দ্বিতীয় লেগে দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
এর আগেও অক্টোবর ও নভেম্বর মাসে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন অ্যালিসন। গত তিন মৌসুমে একই ধরনের সমস্যার জন্য প্রায় ৫০ ম্যাচ মিস করেছেন ব্রাজিলের এই গোলরক্ষক। বিষয়টি তার ফিটনেস সমস্যাকেই বার বার সামনে নিয়ে এসেছে। সব মিলিয়ে একজন শীর্ষ পর্যায়ের গোলরক্ষকের জন্য ধারাবাহিকভাবে চোটের এই বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











