লিগ কাপের ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও সিটি

ইংলিশ লিগ কাপ এর ট্রফি

ইংলিশ লিগ কাপ এর ট্রফি

ছয় বছরের দীর্ঘ অপেক্ষা। ট্রফিহীন সেই সময় কাটিয়ে আবারও উল্লাসে মাতার সুযোগ আর্সেনালের ফুটবলারদের মধ্যে। শুধু তাই নয়, নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা লন্ডনের এই ক্লাবটি একসঙ্গে চারটি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নপূরণের পথে প্রথম ধাপ হতে যাচ্ছে ইংলিশ লিগ কাপের ফাইনাল। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১০টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

সবশেষ ২০২০ সালে এএফএ কাপ জয়ের পর আর কোনো ট্রফির দেখা পায়নি আর্সেনাল। সেই শিরোপাটিই এখন পর্যন্ত কোচ মাইকেল আরতেতার অধীনে ক্লাবটির একমাত্র সাফল্য। এরপর কেটে গেছে কয়েকটি হতাশার মৌসুম। কিন্তু এবার যেন পুরো দৃশ্যপটই বদলে গেছে। দল এখন আত্মবিশ্বাসে ভরপুর, খেলায় ধারাবাহিকতা এসেছে, আর সবচেয়ে বড় কথা, শিরোপা জয়ের ক্ষুধা স্পষ্টভাবে ফুটে উঠছে প্রতিটি ম্যাচে।

ফাইনালের আগে আর্তেতার কণ্ঠেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট। তিনি মনে করেন,

গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে এসে পার্থক্য গড়ে দিতে পারলেই ট্রফি ঘরে তোলা সম্ভব। তার ভাষায়, দল পুরোপুরি প্রস্তুত এবং মানসিকভাবেও দৃঢ়। শুধু ম্যাচ জেতা নয়, বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার তাড়নাও কাজ করছে দলের মধ্যে।

এই মৌসুমে আর্সেনালের পারফরম্যান্স সত্যিই নজরকাড়া। ইংলিশ প্রিমিয়ার লিগ-এ তারা শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে, যা ২২ বছর পর শিরোপা জয়ের আশা জাগাচ্ছে। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর এবংএফএ কাপেও তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে ‘কোয়াড্রপল’ জয়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এই প্রসঙ্গে বেশ সতর্ক আর্তেতা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন,

দল একসঙ্গে চারটি ট্রফির কথা না ভেবে ম্যাচ ধরে এগোতে চায়। তার মতে, প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি জয় দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে।

আর্তেতার প্রতিপক্ষ তারই গুরু

এই ফাইনালের আরেকটি বিশেষ দিক হলো, আর্তেতার প্রতিপক্ষ তারই গুরু পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি। সিটিতে কাজকরার সময় করার সময় গুয়ার্দিওলার অধীনে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। তাই এই ম্যাচটি তার জন্য আবেগঘনও বটে। ফাইনালের আগে আর্তেতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন সেই সময়ের কথা, যা তার কোচিং ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে, আর্সেনালের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। দীর্ঘ অপেক্ষার পর আবারও শিরোপার স্বাদ পাওয়ার দারুণ সুযোগ। আর সেই যাত্রার শুরুটা যদি লিগ কাপ দিয়েই হয়, তবে তা দলটির জন্য হয়ে উঠবে আত্মবিশ্বাসের বড় উৎস—যা তাদের আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।

Exit mobile version