চেলসিকে বিদায় করে ফাইনালে আর্সেনাল

কারাবাও কাপ

কারাবাও কাপের ফাইনালে পৌঁছেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারা চেলসিকে ৪-২ গোল গড়ে হারিয়ে শিরোপা জয়ের শেষ ধাপে পা রেখেছে। প্রথম লেগে আর্সেনাল ৩-২ গোলে জয় পেয়েছিল। ফিরতি লেগে আর্সেনাল ১-০ গোলে জয় পায়।

সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ ঘিরে ছিল চরম উত্তেজনা। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই অবস্থা ছিল। শেষ পর্যন্ত আর অচলাবস্থা থাকেনি। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে কাই হাভার্টজ একমাত্র গোলটি করেন।

কারাবাও কাপের সবচেয়ে সফল দল লিভারপুল। ১০ বার শিরোপা জয় করেছে তারা। শিরোপা সংখ্যায় তাদের ধারেকাছে নেই আর্সেনাল। মাত্র দুইবার শিরোপা জয় করেছে তারা। লিভারপুল এবার চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে।

শিরোপা লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তাদের প্রতিপক্ষ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড। তবে এগিয়ে রয়েছে ম্যানসিটি। প্রথম লেগের খেলায় তারা ২-০ গোলে জয় পেয়েছিল। ফিরতি লেগের খেলায় ম্যানইউয় স্বাগতিক দল হওয়ায় ফাইনালে তাদের পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল রয়েছে।

আগামী ২২ মার্চ লন্ডনের ওয়েম্বলি মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Exit mobile version