কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আরিনা সাবালেঙ্কার

ফ্রেঞ্চ ওপেন

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আরিনা সাবালেঙ্কার

আরিনা সাবালেঙ্কা।

ক্যারিয়ারে অষ্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন। ইউএস ওপেন জয়ে ক্যারিয়ারকে করেছেন সমৃদ্ধ। কিন্তু এখনো ফ্রেঞ্চ ওপেনের দেখা পাননি আরিনা সাবালেঙ্কা। গত বছর ফাইনালে উঠেছিলেন। কিন্তু শিরোপার দেখা পাননি। এবার ফাইনালেও উঠতে পারলেন না এই বেলারুশ তারকা এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আরিনা সাবালেঙ্কার ।

শীর্ষ বাছাই এবং অন্যতম ফেভারিট সাবালেঙ্কা প্রথম সেটে জিতেও জয়ের দেখা পাননি। রাশিয়ার ডায়ানা শ্নাইডারের কাছে ৩-৬, ৭-৫ ও ৬-০ গেমে পরাজিত হয়েছেন। স্কোরশিট বলে দিচ্ছে শেষ সেটে সাবালেঙ্কা দাঁড়াতেই পারেননি। তাকে এক প্রকার উড়িয়ে দিয়েছে শ্নাইডার।

শেষ ১৩ গেমের ১২টিই জিতেছেন শ্নাইডার

গত আসরের রানার্স আপ আরিনা সাবালঙ্কাকে নিয়ে এবার তার ভক্তরা যথেষ্ঠ আশাবাদী ছিলেন। আশাবাদী হওয়ার মতোই খেলছিলেন তিনি। প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকেই বদলে যায় গতিপথ। সাবালেঙ্কার পারফরম্যান্সের ব্যারোমিটারে পারদের উচ্চতা নিম্নমুখী হয়। আর শ্নাইডার দর্শকদের অবাক করতে থাকেন। তার পারফরম্যান্সের ব্যারোমিটারে পারদের উচ্চতা যেন রকেটের গতি পায়। ফলে সাবালেঙ্কার ফ্রেঞ্চ ওপেন জয়ের সুযোগ আরো একবার হাতছাড়া হয়। ম্যাচের শেষ ১৩ গেমের ১২টিই জিতে নেন শ্নাইডার।

হতাশ আরিনা সাবালেঙ্কা

২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর ২০২৪ সালে শিরোপা ধরে রাখেন সাবালেঙ্কা। একই বছর তিনি ইউএস ওপেনও জয় করেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও ব্যর্থ হন। তবে জয় করেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন।এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি। আর ফ্রেঞ্চ ওপেন থেকে তো কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেন। এখন অপেক্ষা উইম্বল্ডন আর ইউএস ওপেন। উইম্বল্ডনে এখনো শিরোপার দেখা পাননি এই বেলারুশিয়ান। দুইবার সেমিফাইনালে ওঠা তার সর্বোচ্চ সাফল্য।

সুযোগ হারালেন সাবালেঙ্কা

এবারের হারের ফলে ফ্রেঞ্চ ওপেন জয়ের দারুণ একটা সুযোগ হারিয়েছেন সাবালেঙ্কা। কেননা এবারের নারীদের ড্রতে একমাত্র তিনিই গ্র্যান্ডস্ল্যাম জয়ী হিসেবে টিকে ছিলেন। তাঁর বিদায়ের পর এখন ফেভারিট হিসেবে টিকে আছেন অষ্টম বাছাই খেলোয়াড় রাশিয়ার মিরা আন্দ্রেভা।

টুর্নােমেন্ট থেকে ছিটকে পড়ার পর সাবালেঙ্কা বলেন, আমি গন্ডগোল করে ফেলেছি। শ্নাইডার সুযোগ লুফে নিয়ে দারুণ খেলা উপহার দিয়েছে। দ্বিতীয় সেটের পর আমি আর ঘুরে দাঁড়াতে পারিনি। শেষ কবে টানা ১০ গেম হেরেছি তা আমার মনে নেই।

Exit mobile version