অ্যাস্টন ভিলার রূপকথার গাড়ি চলছেই

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলার রূপকথার গাড়ি চলছেই

চেলসিকে ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ছবি: সংগৃহীত

ভিলার সামনে হার মানল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার রূপকথার গাড়ি চলছেই । শনিবার রাতে তারা অ্যাওয়েতে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ১১ জয় এটি তাদের। আর ঘরোয়া লিগে টানা অষ্টম জয়।

এ জয়ের ফলে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবে নিজেদের ধরে রেখেছে অ্যাস্টন ভিলা। ১৮ ম্যাচ শেষে তদের পয়েন্ট ৩৯। শীর্ষে থাকা দল আর্সেনাল তাদের থেকে মাত্র ৩ পয়েন্ট এগিয়ে রয়েছে। দুই দলের মাঝে রয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের পয়েন্ট ৪০।

রূপকথা তৈরির এ পথটা মোটেও মৃসণ ছিল না। প্রথমার্ধে হোয়াও পেদ্রোর গোলে পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ওলি অ্যাটকিন্স।

চেলসির গোল উৎসব। ছবি: সংগৃহীত

টানা ম্যাচ জয়ের কীর্তিতে অ্যাস্টন ভিলা নিজেদের রেকর্ড স্পর্শ করেছে। ১৮৯৭ ও ১৯১৪ সালে তারা এমন টানা ১১ ম্যাচ জয় করেছিল। ১৯১০ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে তারা টানা আট ম্যাচ জয়ের কীর্তি গড়েছে।

মৌসুমের শুরুতে অ্যাস্টন ভিলার অবস্থা বেশ নাজুক ছিল। প্রথম পাঁচ ম্যাচে তাদের কোনো জয় ছিল না। তিনটিতে ড্র আর দুটোতে হার। পয়েন্ট টেবিলে অবস্থান ছিল আঠারোতে। কিন্তু ষষ্ঠ ম্যাচ থেকে তারা রূপকথার যাত্রা শুরু করে। এ সময়ে অন্য যে কোনো দলের চেয়ে তারা বেশি পয়েন্ট অর্জন করেছে। ৪০ পয়েন্ট তাদের। ১৮ ম্যাচ শেষে এর আগে তারা কখনো ৩৯ পয়েন্টের বেশি পায়নি।

শনিবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে বড় দলগুলোর মধ্যে শুধুমাত্র চেলসি হেরেছে। অন্য বড় দলগুলোর সব দলই জয় পেয়েছে।

এক নজরে ফল:

ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ নিউক্যাসল ইউনাইটেড
ম্যানচেস্টার সিটি ২-১ নটিংহার ফরেস্ট
আর্সেনাল ২-১ ব্রাইটন অ্যান্ড হোভ
লিভারপুল ২-১ ওলভারহাম্পটন

Exit mobile version