গোল বন্যার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ক্লাব ব্রুগ ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচে গোল বন্যা হয়েছে। সে বন্যায় অবশ্য কেউ কাউকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। ছয় গোলের ম্যাচে ৩-৩ গোলে ড্র হয়েছে। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ড্র করে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।

দুর্ভাগ্য আতলেতিকো মাদ্রিদের। একদিকে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি। অন্যদিকে ম্যাচের শেষ সময়ে গোল হজম করেছে।

হুলিয়ান আলভারেজের পেনাল্টি থেকে করা গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। শুধু তাই নয়, বিরতির আগে আদেমোলা লুকমান গোল করে ব্যবধান দ্বিগুন করেন। এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে স্বাগতিক দল ক্লাব ব্রুগ জোড়া গোল করে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। মাত্র ৯ মিনিটের ব্যবধানে তারা দুই গোল পায়। ৫১ মিনিটে রাফায়েল ওনিদিকা প্রথম গোল করেন। ৯ মিনিট পর নিকোলো ট্রেসোলদি দলের হয়ে সমতাসূচক গোলটি করেন।

গোল হজমের পর মাথায় হাত আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের

তারপরও আতলেতিকো মাদ্রিদের জয়ের দারুণ সুযোগ তৈরি হয়েছিলে। আত্মঘাতি গোলের সুবাদে তারা আবার এগিয়ে যায়। ৭৯ মিনিটে জোয়েল নিজেদের জালে বল জড়িয়ে দেন। দশ মিনিটের মধ্যে সেই গোল ফিরিয়ে দেয় স্বাগতিক দল। ক্রিসটস জোলিস ৮৯ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনেন।

এভাবে পয়েন্ট হারিয়ে কিছুটা ক্ষিপ্ত আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনে। ম্যাচ শেষ বলেন, ফুটবল খেলা ৪৫ মিনিটের নয়, ৯০ মিনিটের। তারা ভালো দুটো গোল করেছে। তবে আমরা ভালো খেলার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আমরা একটা দলের বিপক্ষে খেলেছি যাদের হারানো মোটেও সহজ কাজ নয়। তবে আমরা প্রথমার্ধে ভােলো খেলেছি। তারাও ভালো খেলেছে। তারা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাতে করে এ ম্যাচে ড্রটাই ভালো ফল। উভয় দলই গোলের সুযোগ পেয়েছে। যাহোক ফিরতি লেগের খেলাটা আমরা নিজেদের মাঠে খেলবো।’

আগামী মঙ্গলবার ক্লাব ব্রুগকে আতিথেয়তা দেবে আতলেতিকো মাদ্রিদ।

Exit mobile version