আতলেতিকো মাদ্রিদের হ্যাটট্রিক হার

লা লিগা

গোলের পর সেভিয়ার খেলোয়াড়দের উল্লাস

লা লিগার সাবেক চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের অবস্থা বেশ নাজুক। ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন দলটি বেশ আগেই শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে। এখন শীর্ষ চারে থাকার লড়াই করছে। এরই মধ্যে হারের হ্যাটট্রিকও করেছে দলটি। রবিবার অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে দুর্বল শক্তির সেভিয়ার কাছে ২-১ গোলে হেরেছে দলটি।

লা লিগায় ৩১ ম্যাচে শেষে বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ। দুই দলের পয়েন্টের পার্থক্য ৯ হওয়ায় লা লিগার শিরোপা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা অনেকটা মিইয়ে গেছে। ভিয়ারিয়াল ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর আতলেতিকো মাদ্রিদ চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট।

দুর্ভাগ্য আতলেতিকো মাদ্রিদের। হঠাৎ করেই গভীর সমুদ্রে পড়ে গেছে দলটি। গত ২২ মার্চ অ্যাওয়েতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। পরের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে তারা পায় বার্সেলোনাকে। দুই ম্যাচেই হার তাদের। তারপরেই মুখোমুখি হয় এই সেভিয়ার। পয়েন্ট টেবিলের নিচু সারির দল সেভিয়ার কাছেও তারা হেরে হারের হ্যাটট্রিক পূর্ণ করেছে।

বল দখলের চেষ্টায় আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়

শুরুটা ভালো ছিল না আতলেতিকোর

চলমান মৌসুমে আতলেতিকো মাদ্রিদের শুরুটা মোটেও সুখকর ছিল না। এস্পানিওলের কাছে হেরে যাত্রা শুরু হয়েছিল তাদের। দ্বিতীয় ম্যাচেও তারা জয়ের দেখা পায়নি, এমনকি তৃতীয় ম্যাচেও। প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে ড্র করে। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটাতে জয় পায় তারা। আর আট ম্যাচে তাদের জয়ের সংখ্যা দাঁড়ায় মাত্র তিনটি। ফলে শুরুতেই একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা পিছিয়ে পড়ে। সে অবস্থা থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে চতুর্থ স্থানে থাকলেও তৃতীয় স্থানে থাকা দলটির সঙ্গে তাদের ব্যবধানটা বেশ বড়।

প্রথমার্ধেই তিন গোল

ম্যাচে তিনটি গোলই হয় প্রথমার্ধে। সেভিয়া ম্যাচের শুরুতে এবং প্রথমার্ধের শেষ সময়ে গোল পায়। অন্যদিকে আতলেতিকো ম্যাচের মাঝামাঝি সময়ে গোল পায়।

একাদশে একাধিক পরিবর্তন

বার্সেলোনার কাছে লিগ ম্যাচে হারলেও পরের ম্যাচে তার প্রতিশোধ নেয় আতলেতিকো মাদ্রিদ। তবে লা লিগে নয়, চ্যাম্পিয়ন্স লিগে। বার্সেলোনার মাঠে বার্সেলোনাকে নাস্তানাবুদ করে ছাড়ে তারা। ২-০ গোলে জয় পায় আতলেতিকো মাদ্রিদ। সে ম্যাচের দলে একাধিক পরিবর্তন এনে কোচ দিয়েগো সিমিওনে একাধিক সাজিয়েছিলেন। কিন্তু তার পরিকল্পনা কাজে আসেনি। ফলে ভিয়ারিয়ালের সঙ্গে ব্যবধান নূন্যতম করার যে সুযোগা তাদের সামনে ছিল তা নষ্ঠ হয়েছে।

Exit mobile version