বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে আছে সৃষ্টিকর্তার হাতে – মিচেল মার্শ অস্ট্রেলিয়ান অধিনায়ক এমন মন্তব্য করেন । বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে ১৮১ করেও অস্ট্রেলিয়া ফল পাল্টাতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়া এখন টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে।
বিশ্বকাপে‘বি’গ্রুপ থেকে জিম্বাবুয়ে এখন নিজেদের পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে যেকোনো একটি দলকে হারাতে পারলে উঠবে সুপার এইটে। জিম্বাবুয়ে এ দুই ম্যাচে হারলেও ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। সব মিলিয়ে মিচেল মার্শদের ভাগ্য আর তাদের হাতে নেই।

সোমবার পাল্লেকেলেতে কাল রাতে হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ সে কথাই বলেছেন। মার্শের ভাষায়, অস্ট্রেলিয়া দলের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে, ‘দলটা বেশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ হতাশ আর আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।
টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম এত রান তাড়া করে জিতল কোনো দল। শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিও টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো খেলোয়াড়ের প্রথম সেঞ্চুরি। কিন্তু মার্শ অস্ট্রেলিয়ার হারের কারণ হিসেবে দুষেছেন নিজেদের ইনিংসে ব্যাটিংকে।
এদিন আগে ব্যাট করে ৮ ওভারে বিনা উইকেটে ৯৭ তুলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের ১২ ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারায় এবং ওভারপ্রতি এ সময় গড়ে রান উঠেছে ৭ করে। ইনিংসের এ সময়কেই অস্ট্রেলিয়ার হারের কারণ বলে মনে করেন মার্শ, ‘পরিকল্পনা কাজে লাগাতে না পারার ফলটা পেয়েছি আমরা।
পূর্ণশক্তির এই ব্যাটিং লাইনআপে স্পিনে অস্ট্রেলিয়ার কিছু সেরা খেলোয়াড় আছেন। শ্রীলঙ্কা দারুণভাবে ম্যাচে ফিরেছে। আমরা খুব ভালো শুরু পেয়েও কম রান করেছি। এ রানগুলো আমাদের দরকার ছিল দ্বিতীয় ইনিংসে নামার আগে। এই বিশ্বাসটা ছিল যে পারব, কিন্তু আমরা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছি।
অন্যদিকে লঙ্কান ওপেনার নিশাঙ্কার ম্যাচ জেতানো ৫২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস নিয়ে মার্শ বলেন,
‘নিশাঙ্কা আজ (গতকাল) রাতে দারুণ খেলেছে। আমাদের পরিস্থিতিকে এক পাশে সরিয়ে রেখেও বলা যায় তার খেলাটা দারুণ ছিল। গ্রুপ পর্বের এ পর্যায়ে টান টান রান তাড়ার মধ্যে কেউ যখন বিশ্বকাপের ম্যাচে ৫০ বলে ১০০ রান করে, তখন তাকে সত্যিই সম্মান জানাতেই হয়। তাকে টুপিখোলা অভিনন্দন। অবিশ্বাস্য এক ইনিংস! তার বিপক্ষে আমাদের কাছে কোনো জবাব ছিল না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















