বাবরের মাথার ওপর থেকে বোঝা নামলো

বাবরের মাথার ওপর থেকে বোঝা নামলো

অবশেষে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের মাথার ওপর থেকে বড় বিপদের বোঝা নামলো। বর্তমান সময়ে পাকিস্তানের সেরা তারকা ব্যাটার দীর্ঘ দিন ধরেই যে বোঝা মাথার ওপর নিয়ে ক্রিকেট খেলছিলেন। যার প্রভাব পরছিল তার ক্রিকেট ক্যারিয়ারের ওপর।

লাহোর হাইকোর্ট বাবর আজমের বিরুদ্ধে করা আলোচিত এক মামলা বাতিলের একটি লিখিত আদেশ দিয়েছেন। এ সময় বাবরের করা রিট আবেদনও গ্রহণ করা হয়। সেই আবেদনে বাবর তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন।

তিনি ‘জাস্টিস অব দ্য পিসের’সেই নির্দেশের বিরোধিতা করেন, যার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছিল। দ্য নেশনের খবরে বলা হয়, হামিজা মুখতার নামের এক নারীর আবেদনের ভিত্তিতে ‘জাস্টিস অব দ্য পিস’বাবর আজমের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন।

সেই মামলার আবেদনে হামিজা মুখতার অভিযোগ করেন, বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। এই মামলায় ৮ পৃষ্ঠার লিখিত আদেশ দেন আদালত। মামলার কার্যক্রম পরিচালনা করেন বিচারপতি আসজাদ জাভেদ ঘারাল।

সেই আদেশে বলা হয়, উভয় পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনা করে আদালত মনে করেছেন, বাবর আজমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। শুনানি শেষে আদালত ‘জাস্টিস অব দ্য পিস-এর আগের আদেশও বাতিল করে দেন।

এ ছাড়া আদালত বলেন, ‘জাস্টিস অব দ্য পিস’যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যা আইনি দৃষ্টিতে ত্রুটিপূর্ণ।

পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর

উল্লেখ্য’ অভিযোগকারী নারী ২০১৮ সালে বাবর আজমের বিরুদ্ধে একটি ভিত্তিহীন আবেদন করেছিলেন। সেই আবেদনে বাবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছিল।

লাহোর হাইকোর্টের এই রায়ের মাধ্যমে বাবর আজমের বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগের আইনিভাবে অবসান হয়েছে। সব অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় বাবর এখন কোনো আইনি অনিশ্চয়তা ছাড়াই পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন।

বর্তমানে বাবর আজম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির অধিনায়ক। সবশেষ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে বাংলাদেশ সফরে দেলে ছিলেন না এই তাররা ক্রিকেটার। পিএসএল নিয়ে ফের ফর্মে ফিরতে চান তিনি।

মাথার ওপর থেকে কালো মেঘ কেটে যাওয়ার ফলে ক্রিকেটে আবারও নিজেরে সেরা ছন্দে ফিলতে পারবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। মূলত এই ঘটনার পর থেকেই ২২ গজের উইকেটে সেরা ছন্দে নেই পাকিস্তানের বর্তমান সময়ের সেরা এই ব্যাটার।

Exit mobile version