ভারতের সঙ্গে ড্র করে সেমিত নেপালকে পেল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যেখানে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। এবার ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন তিনি। তার নেওয়া কর্নার থেকেই গোল করেছেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার-আপ হয়ে সেমিতে যাচ্ছে। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
বাংলাদেশ রানার-আপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে। ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করেছে ভারত। তাতে গোলও পেয়ে যায় তারা। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর গোলের দেখা পায় বাংলাদেশ। যোগ করা সময়ের ১১তম মিনিটে কর্নার থেকে গোল শোধ করে তারা। রোনানের নেওয়া কর্নার থেকে দারুণ শটে গোল করেন আব্দুল রিয়াদ। ১-১ এর সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।
শুরু থেকে জমে ওঠে লড়াই। বাংলাদেশ চাপ দিতে থাকে ভারতের রক্ষণে। দ্বাদশ মিনিটে কর্নারে আশিকুর রহমানের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।
১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে। কিন্তু কোন কিছুতেই দুইয়ে দুইয়ে চার হচ্ছিলো না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু।
লাল কার্ড
বেশ কয়েকবার মাঠের ভেতর তর্ক দেখা গেলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। এক ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাউলি। তবে এখানেই থামেনি তা। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধা বোধ করেননি।
যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















