সিলেটে টেস্টের চতুর্থ দিন আজই জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। জিততে বাংলাদেশের চাই ১০ উইকেট, পাকিস্তানের ৪৩৭ রান। অবশ্য তার জন্য সিলেট টেস্টে সময়ের কোনো অভাব নেই। পাকিস্তানের ১০ উইকেট নেওয়ার জন্য ১৮০ ওভার পাচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়তে পাকিস্তানও পাচ্ছে দুই দিন সময়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়। তৃতীয় দিন শেষ বেলায় ২ ওভার ব্যাটিং করে কোনো রান করতে পারেনি পাকিস্তান। জয়ের জন্য এখনও ৪৩৭ রান চাই সফরকারীদের।
টেস্ট ক্রিকেটের প্রায় দেড় বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ায় জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রান তাড়ায় জিতেছিল তারা ৩ উইকেটে। পাকিস্তানকে তাই জিততে হলে রেকর্ড নতুন করে লিখতে হবে।
প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ গুটিয়ে যায় ২৭৮ রানে। দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। পাকিস্তানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে জ্বলে উঠে বাংলাদেশ। ৩৯০ রান তুলে থামে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১০২তম টেস্টে ১৪তম সেঞ্চুরির দেখা পায় মুশফিকুর রহিম। এছাড়া ব্যাট হাতে মাহদুল হাসান জয় ৫২, মুমিনুল হক ৩০, লিটন কুমার দাস ৬৯ ও তাইজুল ইসলাম ২২ রান করেন
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ২ ওভারে ০/০
