বাংলাদেশকে আইসিসির জরিমানা

আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত শনিবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে সময়ের ছাড় হিসাব করার পরও বাংলাদেশ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এক ওভার পিছিয়ে ছিল বলে জানান ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। তিনি আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।

ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

spot_imgspot_img
spot_img

Related Articles