বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ খেলবে

বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ খেলবে

বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ খেলবে, ছবি : সংগৃহীত

সাবেক ক্রিকেটারদের আসর বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ দল খেলবে। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে বাংলাদেশ থেকে যে দল খেলবে সেখানে আছেন মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই টুর্নামেন্টে তারা খেলবেন ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ নামে। শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ চ্যাম্পিয়নস নাম নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ যাচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ঘোষণায় উপস্থিত ছিলেন সাবেক দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। ইতোমধ্যেই তারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ সময় বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

বাংলাদেশ চ্যাম্পিয়নস নামে খেলবেন আশরাফুলরা, ছবি : সংগৃহীত

এই টুর্নামেন্টে খেলা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারব।’

বিশ্ব চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ

সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাও ইচ্ছা করলে খেলতে পারবেন এমনটাই জানানো হয়েছে। সাবেক এই দুই তারকার জন্য দরজা খোলা থাকবে বলেও জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম।

এ প্রসঙ্গে শানিয়ান বলেন,‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই।’

বাংলাদেশ চ্যাম্পিয়নস, ছবি : সংগৃহীত

তিনি আরও বলেছেন,‘আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’

এদিকে আশরাফুল যেহেতু জাতীয় দলের কোচ, টুর্নামেন্টের সময় বাংলাদেশের সিরিজ থাকলে কোনটা বেছে নেবেন তিনি? এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘আসলে যদি ওই সময় বাংলাদেশের খেলা থাকে তখন অবশ্যই ওভাবে চিন্তা করব…। যেহেতু এই টুর্নামেন্টটা সাত দিন ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি গত বছরও ছিলাম। ওই সময় যদি (বাংলাদেশের) খেলা থাকে অবশ্যই বিসিবি পারমিশন দেবে যেহেতু আমাদের পরবর্তীতে একটা টুর্নামেন্ট আছে।’ 

Exit mobile version